Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে কৃষকদলের সাংগঠনিক সম্পাদককে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা

চলমান প্রতিনিধি :

সীতাকুণ্ড উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক ও বাড়বকুণ্ড ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন (৪২)কে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা ছড়ারকুল এলাকার এ ঘটনা ঘটেছে। নিহত নাছির উদ্দিন ওই এলাকার মৃত কবির আহমদের পুত্র। তাঁর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক বদিউল আলম বদরুল। তিনি বলেন, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক ও ডেইরি ফার্ম ব্যবসায়ী মোঃ নাসির উদ্দিন ইফতার শেষে পার্শ্ববতী মসজিদে তারাবি নামাজ পড়ার জন্য মোটর সাইকেল যোগে বাড়ি থেকে বের হলে নিজ বাড়ির পাশেই সন্ত্রাসীরা হামলা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে কিরিচ দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। নিহত নাছিরকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী ও তার পরিবারের লোকজন ছুটে আসে। তার আগেই ঘটনাস্থলে সে মারা যায়।
খবর পেয়ে সীতাকুন্ড পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান বলেন, অজ্ঞাত সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চমেক মর্গে প্রেরণ করেছে। পুলিশ এলাকায় অভিযান চালাচ্ছে। সন্ত্রাসী যেই হোক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
এদিকে কৃষকদলের নেতা সন্ত্রাসী কর্তৃক হত্যার প্রতিবাদে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.