চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডে বেসরকারী উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন ইপসা’র আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় সমৃদ্ধি কর্মসূচীর আওতায় কিশোর কিশোরী ক্লাবের সদস্য এবং প্রবীনদের নিয়ে সীতাকুণ্ড উপজেলা কৈশোর মেলা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা এবং পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।আজ সোমবার সকাল ১০টায় সীতাকুণ্ড ইপসা মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে দিন ব্যাপী অনুষ্ঠানের শুরুতে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যেমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। এতে ১০টি স্টল প্রর্দশীত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মোঃ মনজুর মোর্শেদ চৌধুরীর পরিচালক অর্থনৈতিক উন্নয়ন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ আলতাফ হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ তাজাম্মল হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মোঃ নেওয়াজ মাহম্মদ সহকারি পরিচালক, সজল বড়ুয়া ফোকাল সমৃদ্ধি কর্মসূচি, তোফায়েল হোসেন এরিয়া ম্যানাজার ইপসা। অনুষ্ঠানের সভাপতি মোঃ মনজুর মোর্শেদ চৌধুরীর বলেন, সীতাকুণ্ডে ১নং সৈয়দপুর ও ২ নং বারৈয়াঢালা ইউনিয়নে পিছিয়ে পড়া সাধারন জনগোষ্ঠীর জীবন মান উন্নযনের কাজ করার লক্ষ্যে সমৃদ্ধি কর্মসূচি চালু হয়। এখানে যারা আর্থিক অসচ্ছলতার কারনে চিকিৎসা সেবা নিতে পাচ্ছে না তাদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করা বিভিন্ন সময় স্বাস্থ্য ক্যাম্পের মধ্যে দিয়ে ।কিশোর কিশোরীদেরকে একত্রিত করে তাদের মাধ্যেমে কিশোর কিশোরী ক্লাব গঠন করা এবং তাদের সৃজনশীল কাজে সম্পৃক্তা করা তাদেরকে খেলা ধুলা ব্যবস্থা করে দেওয়া সহ প্রবীনদের জন্য বিশেষ ক্রীড়া ও খেলাধুলা আয়োজন করা এই কর্মসূচির মাধ্যেমে আমরা প্রতিনিয়ত করে থাকি।
স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলতাফ হোসেন বলেন, যদিও এই উপজেলা আমি নতুন এসেছি আজকে তাদের এই কর্মসূচি দেখে অনেক ভালো লাগলো এখানে সরাসরি ডাইবেটিস,পেশার চেকাপ সহ যাবতীয় চিকিৎসার সুব্যবস্থা রয়েছে।
যুব কর্মকর্তা মো. তাজাম্মল হোসেন বলেন, তারা নিজেরা উদ্যেক্তা সৃষ্টি করছে ।নিজেদের পন্য নিজেরা মেলায় বিক্রি করতে দেখে অনেক ভালো লাগছে। আমরা্ও চেষ্টা করি যুবদের বিভিন্ন প্রশিক্ষন প্রদানের মাধ্যেমে উদ্যেক্তা সৃষ্টি করতে ।এই ধরনের উন্নয়ন মেলায় এলাকায় ভিক্তিক হয়ে থাকলে যুবরা আরও উৎসাহিত হবে।






Comments are closed.