Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে আগুনে পুড়ল প্রতিবন্ধীর ঘর

চলমান সীতাকুণ্ড :
সীতাকুণ্ডের ছোটদারোগাহাটের পূর্বলালানগর গ্রামের ইব্রাহিম এর বাড়ির প্রতিবন্ধী শাহেনা আক্তার প্রকাশ শানুর ঘর আগুনে পুড়ে যায়। গতকাল বুধবার রাত ৩টার সময় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আজ থেকে দশ বছর আগে শাহানার স্বামী থেকে বিচ্ছেদ হয়ে গেলে বাবার বাড়িতে ২ মেয়ে নিয়ে আশ্রয় নেন। সেখানে পিতার দেয়া জায়গায় একটি ঘর বানিয়ে দুই মেয়েকে নিয়ে বহু কষ্টে জীবন পার করছিলেন। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, শেষ পর্যন্ত সেই ঘরটিও আগুনে পুড়ে ছাই হয়ে গেল।
এখন তার আশ্রয় বা মাথা গুঁজার কোন জায়গা নেই। তাই তিনি ঘরটি পুনরায় বাঁধতে সমাজের বিত্তবান ও সামাজিক সংস্থা গুলোর প্রতি দারস্থ হয়েছেন।

এ দিকে অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা
জামায়াতের সেক্রেটারী সাবেক কমিশনার মোঃ আবু তাহের, বারৈয়াঢালা ইউনিয়ন আমীর মাষ্টার মাহমুদ,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি মেজবাহ উদ্দীন রাশেল, বারৈয়াঢালা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মোশাররফ হোসাইন, যুগ্ন সম্পাদক নুর মোহাম্মদ,জামায়াত নেতা তাওহিদ ক্ষতিগ্রস্থেরর বাড়িতে গিয়ে খোঁজ খবর নেন এবং সাধ্যনুযায়ী সহযোগীতার করবেন বলে জানান।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.