Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার

চলমান প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নে তানজিনা আক্তার (২২) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১এপ্রিল) দুপুরে ইউনিয়নের মধ্যম ইয়াকুব নগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করে। স্থানীয় ও পুলিশ
সূত্রে জানা যায়, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানজিনার স্বামী মঞ্জুরুল আলম প্রবাসী। পারিবারিক বিরোধের জেরে ঘরের তীরের সাথে উড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় সে।
সীতাকুণ্ড মডেল থানার এসআই লোকমান খান বলেন, খবর পেয়ে এক নারীর লাশ উদ্ধার করেছি। আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি ঔই গৃহবধু আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। আমরা প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে লাশ ময়নাতদন্তের জন্যে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

লিটন কুমার চৌধুরী, তাং- ০১/০৪/২৫ ইং, মো:-০১৭১১৩০৬৬৩৮,

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.