সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে চন্দ্রনাথধাম পাহাড় থেকে এক যুবকের (৪২) লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। গতকাল বুধবার (৩০ এপ্রিল) সকাল দশটার দিকে চন্দ্রনাথ পাহাড়ের বিরুপাক্ষ মন্দির থেকে ৩০০ গজ নিচে থেকে এই লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা চন্দ্রনাথ পাহাড়ের বিরুপাক্ষ মন্দির থেকে তিনশত গজ দূরে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। অজ্ঞাত লাশের শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও নাকে মুখে রক্ত দেখা যায়।
সীতাকুণ্ড থানার ওসি তদন্ত আলমগীর রহমান বলেন, উদ্ধার করা মরদেহের কোন নাম পরিচয় পাওয়া যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোন চিহ্ন না থাকলেও নাকে মুখে রক্ত দেখা যায় । ময়না তদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
সীতাকুণ্ডে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.