চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে মহাসড়কে অজ্ঞাত প্রাইভেট কারের ধাক্কায় মোহাম্মদ আরাফাত (৩০) এক যুবক নিহত হয়েছে।
সে পৌরসভার ইয়াকুবনগর এলাকার এলাহি বক্স বাড়ির কবির আহমদের পুত্র।
শনিবার (১৯ এপ্রিল) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রাম মুখি লেনে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানা যায়, আরাফাত বাড়ি থেকে মহাসড়কে উঠতেই চট্টগ্রামমুখী একটি অজ্ঞাত প্রাইভেট কার তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার আলতাফ হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে যুবকটি মারা যায়।
কুমিরা হাইওয়ে পুলিশের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, মহাসড়কে দুর্ঘটনার বিষয়ে এখনো কোন তথ্য পাইনি। খোঁজ নিয়ে দেখছি।






Comments are closed.