চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
ই-কমার্স সেক্টরে কাজ করা সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তার মাঝে ১৫ লক্ষ টাকার বিনিয়োগ প্রদান করেছে বিএন্ডএফ কর্পোরেট।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৩টায় সীতাকুণ্ড উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত Entrepreneur Hunt 2025 এর গালা ইভেন্টে এ বিনিয়োগ প্রদান করা হয়।
বিএন্ডএফ কর্পোরেট-এর সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আশ্রাফুল আলম ভূঁইয়ার পরিচালনায় এতে সভাপতিত্ব করেন বিএন্ডএফ এর চেয়ারম্যান মহিউদ্দিন বহদ্দা চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেসা বেগম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ কল্লোল বড়ুয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব তাজাম্মাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, শিক্ষাবিদ মাস্টার নজির আহমেদ, বিএন্ডএফ কর্পোরেট-এর কান্ট্রি ডিরেক্টর মোঃ সাহেদ ইকবাল রিফাত।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন উদ্যোক্তাকে আনুষ্ঠানিকভাবে প্রায় ১৫ লক্ষ টাকার অনুদান প্রদান করা হয়। উদ্যোক্তাদের ভেরিফিকেশন তথ্য অনুযায়ী, কেউ বেকিং, কেউ অর্গানিক তেল উৎপাদন, অর্গানিক চাষাবাদ ও এগ্রো ফার্ম নিয়ে কাজ করছেন। এছাড়াও কয়েকজন প্রসাধনী ও জুয়েলারি সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত আছেন।
বিএন্ডএফ কর্পোরেট বিশ্বাস করে, এই বিনিয়োগ স্থানীয় উদ্যোক্তাদের আত্মনির্ভরশীল করে তুলবে এবং সীতাকুণ্ডের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

সীতাকুণ্ডের ২৫ জন উদ্যোক্তা পেলেন বিএন্ডএফ কেয়ার-এর ১৫ লক্ষ টাকার অনুদান
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.