চলমান প্রতিনিধি : সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য একুশে টিভির প্লানিং এডিটর সীতাকুণ্ডের কৃতি সন্তান সাইফ ইসলাম দিলালের শ্রদ্ধেয় পিতা মোহাম্মদ আবু তাহের গতকাল রবিবার রাত বারোটায় সময় পৌরসভার মৌলভী পাড়াস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর।
আজ সোমবার সকালে মৌলভীপাড়া জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।আল্লাহ রাব্বুল মরহুম আবু তাহেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।
সাংবাদিক সাইফ ইসলাম দিলাল এর পিতার মৃত্যুতে সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরীসহ ক্লাবের সকল সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে।






Comments are closed.