Press "Enter" to skip to content

সম্প্রীতির সীতাকুণ্ডে সাম্প্রদায়িকতার ঠাঁই নেই – আসলাম চৌধুরী

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সকল ধর্মের সকল নাগরিকের সহাবস্থান সম্প্রীতির এই সীতাকুণ্ড তথা বাংলাদেশে সংখ্যা লঘু বা সংখ্যা গুরু বলে কোনো বিষয় নেই। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির এই ভূখন্ডে। বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিতের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করা গেলে বাংলাদেশ বিশে^ একটি অনুকরণীয় রাষ্ট্র হিসেবে স্থান করে নিবে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক যুগ্ম-মহাসচিব মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে সীতাকুন্ডে জন্মাষ্টমী পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ডে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম তীর্থস্থান চন্দ্রনাথ ধাম রয়েছে, যা এই অঞ্চলকে দেশের পাশাপাশি প্রতিবেশী দেশের মানুষের কাছেও গুরুত্বপূর্ণ করে তুলেছে। এই স্থানকে আরও আধুনিক ও পর্যটনবান্ধব করার পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সীতাকুণ্ডে আধুনিক পর্যটন কেন্দ্র ও শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে পরিকল্পনা করেছেন। তিনি সীতাকুণ্ডের প্রতিটি এলাকার খবর রাখেন।”
জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “এই পবিত্র দিনে আমাদের প্রত্যাশা দেশ থেকে হিংসা, বিদ্বেষ ও সাম্প্রদায়িক বিভেদ দূর হোক। মানুষের মধ্যে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন আরও গভীর হোক। প্রতিটি ধর্মের মানুষ যেন নিরাপদে ও স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”
সীতাকুণ্ড উপজেলা শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন কুমার নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী সুনন্দ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম চন্দ্রনাথ রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড মঠ ও মিশনের স্বামী হরিকৃপানন্দ মহারাজ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, যুগ্ম-আহবায়ক জহুরুল আলম, সালামত উল্ল্যাহ, সদস্য সচিব মো. মোরছালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, শ্রী জিতেন্দ্র নারায়ণ দাশ নাটু, মোঃ বখতিয়ার উদ্দিন, জুয়েল চক্রবর্তী, মিঠুন বৈষ্ণব, সীমা নাথ, অমলেন্দু কনক, মনোজ কুমার নাথ, ঝুলন কান্তি রায়, রূপন দে, গোপাল শর্মা, বাবুল বাহাদুর শাস্ত্রী, পূজন দে, নন্দন চক্রবর্তী, মোহন পাল, কাকন দাশ, পাবন কৃষ্ণ দাশসহ অনেকে উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.