Press "Enter" to skip to content

সমৃদ্ধ সীতাকুন্ড গঠনে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি: আসলাম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি :
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রাক্তন জেলা গভর্ণর লায়ন আসলাম চৌধুরী বলেছেন, সমৃদ্ধ ও পজিটিভ সীতাকুন্ড গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সুবিধা বঞ্চিত মানুষের সেবা, দুর্যোগ দূর্বিপাকে সহযোগিতার হাত প্রসারিত করা, শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখাসহ সীতাকুন্ডের সকল প্রয়োজনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সন্ত্রাস ও বেকারমুক্ত সীতাকুন্ডের যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নে তারুণ্যের স্পৃহা এবং প্রাজ্ঞজনদের মেধাকে কাজে লাগানো গেলে কাংখিত লক্ষ্যমাত্রা অর্জিত হবে ইনশাল্লাহ।
আজ শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ড উপজেলাধীন এলকে সিদ্দিকী স্কয়ারে আসলাম চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, জেএএম সংস্থার উদ্যোগে ও লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধনের ব্যবস্থাপনায় আয়োজিত ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম উদ্বোধনের প্রাক্কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আসলাম চৌধুরী আরও বলেন, আমাদের এ সেবা কার্যক্রম সীতাকুন্ড জুড়ে অব্যাহত থাকবে। এছাড়াও শিক্ষার প্রসার, মেধা বৃত্তি, কর্মক্ষেত্র সৃষ্টি, নারী উন্নয়নসহ আরও যা যা প্রয়োজন ইনশাল্লাহ তার যোগান ও বাস্তবায়নে আমাদের আন্তরিকতা এবং সদিচ্ছার কোনো কমতি নেই। যেখানে যা প্রয়োজন তার সংস্থানই হোক আমাদের সকলের অঙ্গীকার।
প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজ সেবক ডাঃ কমল কদরেরর সভাপতিত্বে এবং সাবেক ছাত্র নেতা বখতিয়ার উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সেবা কার্যক্রমে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চিকিৎসক সমন্বায়ক ডাঃ ঈসা চৌধুরী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, লায়ন্স ক্লাব ইন্টান্যাশনাল জেলা ৩১৫-বি ৪ এর ১ম ভাইস গভর্ণর লায়ন কামরুজ্জামান লিটন, পেশাজীবি পরিষদ চট্টগ্রাম বিভাগের সদস্য সচিব ডাঃ খোরশেদ জামিল চৌধুরী, ডাঃ মোনাইম ফরহাদ, চট্টগ্রাম বিএনপি নেতা কাজী সালাউদ্দিন, বিএনপি নেতা কাজী মহিউদ্দিন, ডাঃ জাকের হোসেন, মোরসালিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী প্রমূখ।
পুরো হেলথ ক্যাম্পের ডাক্তারদের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করে ডাঃ মোহাম্মদ ঈসা চৌধুরী।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.