Press "Enter" to skip to content

সন্দ্বীপের ফেরি সার্ভিস উদ্বোধন হলো

চলমান প্রতিনিধি :

দেশের মূল ভূখন্ডের সংগে বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের ফেরি যোগাযোগ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো। আজ সোমবার সকাল সাড়ে ৮টায় নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ঘাটে এই ফেরি চলাচল কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এরপর সকাল ৯টায় ফেরি যাত্রা করে সন্দ্বীপের উদ্দেশ্যে।
এসময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সূধি সমাবেশে উপদেষ্টারা বক্তব্যে রাখছেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন।
সীতাকুণ্ড-সন্দ্বীপ সরাসরি ফেরি চালুর মাধ্যমে চার লাখ সন্দ্বীপবাসী নিরাপদ নৌ যোগাযোগ ব্যবস্থা পাচ্ছেন। বাস, ট্রাক, ট্যাঙ্ক লরি, মিনিবাস, প্রাইভেটকারসহ সব ধরনের যানবাহন চলাচলের ফলে সন্দ্বীপবাসীর জীবনযাত্রার মান ও অর্থনৈতিক সক্ষমতা বাড়বে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.