Press "Enter" to skip to content

শেখ সাহাব উদ্দিন মাদামবিবির হাট শাহজাহান উচ্চ বিদ্যালয় সভাপতি মনোনীত

চলমান প্রতিনিধি : শেখ সাহাব উদ্দিন সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের শাহজাহান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ৪ সদস্য এ কমিটির অনুমোদন দিয়েছে ।
রবিবার (২০এপ্রিল) বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী সই করা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড প্রবিধানমালা-২০২৪ এর প্রবিধান ৬৪ অনুসারে ৪ সদস্যের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন করা হয়েছে বলে প্রদত্ত চিঠিতে বলা হয় ।
তাছাড়া পদাধিকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর সদস্য সচিব, জাকারিয়া সরকার শিক্ষক প্রতিনিধি এবং মো. নুর হোসেন কে অভিভাবক সদস্য করা হয়েছে।
উল্লেখ্য শেখ সাহাব উদ্দিন উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবির হাট কালা মিয়া সারাং বাড়ির মরহুম ডাঃ শেখ তাহের আহমদ এর ছেলে।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.