Press "Enter" to skip to content

লায়ন আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দের ঈদের শুভেচ্ছা বিনিময়

চলমান সীতাকুণ্ড :

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরীর সাথে সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ বুধবার (২ এপ্রিল) সন্ধ্যায় সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ফৌজদারহাট ষ্টেশনস্হ তাঁর নিজস্ব বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।

সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবুর (দৈনিক যুগান্তর) সভাপতিত্বে অনুষ্ঠিত ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরীর সঞ্চালনায় (দৈনিক আমাদের সময়), এতে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক সভাপতি সাংবাদিক এম,হেদায়েত উল্লাহ (দৈনিক কর্ণফুলী), সাবেক সভাপতি সাংবাদিক সৌমিত্র চক্রবর্তী (দৈনিক কালের কন্ঠ) / দৈনিক পূর্বকোণ), সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক লিটন কুমার চৌধুরী (দৈনিক আজাদী), সহ-সভাপতি মোঃ খাইরুল ইসলাম (দৈনিক জাতীয় অর্থনীতি), সহ- সাধারণ সম্পাদক সাংবাদিক মুহাম্মদ নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন) , ক্রীড়া,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক শেখ মোঃ সালাউদ্দীন (দৈনিক যায়যায়দিন / দৈনিক আজাদী মাল্টিমিডিয়া), দপ্তর ও পাঠাগার সম্পাদক সাংবাদিক মোঃ আবুল খায়ের (দৈনিক ভোরের ডাক), তালুকদার নির্দেশ বড়ুয়া (দৈনিক ইনফো বাংলা), মীর দিদারুল হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক), সাইফুল মাহমুদ(আর টিভি), দেলোয়ার হোসাইন খান (দৈনিক সংবাদ), নন্দন রায় (দৈনিক ভোরের কাগজ), মীর মামুন (দৈনিক আমাদের চট্টগ্রাম), নাছির উদ্দিন অনিক (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), সাইদুল হক (দৈনিক মানবকন্ঠ) ,এডভোকেট নাসির উদ্দিন (দৈনিক মুক্ত খবর) , এস এম ইকবাল হোসাইন (দৈনিক কালবেলা /দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ) প্রমুখ।
শুভেচ্ছা বিনিময়কালে এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি),অঙ্গসংগঠন ও সহযোগে সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী, সমর্থক উপস্থিত ছিলেন।
ঈদের শুভেচ্ছা বিনিময়কালে দৈনিক যুগান্তর ২৬ বছর পূর্তি উপলক্ষ্যে অধ্যাপক লায়ন মোঃ আসলাম চৌধুরীর হাতে দৈনিক যুগান্তরের সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দৈনিক যুগান্তরের সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মোঃ ফোরকান আবু।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.