Press "Enter" to skip to content

লতিফপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

চলমান প্রতিনিধি : লতিফপুর আলহাজ্ব আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ১৮ মে রবিবার সকাল ১০টায় স্কুল মাঠ প্রাঙ্গনে স্কুল পরিচালনা এডহক কমিটির সভাপতি মাহবুব ই খোদা মোর্শেদ এর সভাপতিত্বে ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাউদুল ইসলাম ও সহকারী শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যূগ্ম মহাসচিব মোঃ আসলাম চৌধূরী এফসিএ। বিশেষ অতিথি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আলী আকবর।

আসলাম চৌধুরী সকাল ১০টায় স্কুল সড়কে পৌছালে স্কুলের ছাত্রছাত্রী ও অভিভাবকগণ সারিবদ্ধ ভাবে দাড়িয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানের পবিত্র কোরআন তেলোয়াত করেন স্কুলের ছাত্রী ফাওজিয়া আবিদা, গিতা পাঠ করেন স্কুলে ছাত্রী প্রত্যাশা দে।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও সীতাকুণ্ড বিএনপি নেতা মোরসালিন, ছলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর, সদসদ্য সচিব খ ম নাজিম উদ্দিন, সাবেক সদস্য সচিব নুরুল আজম, ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক সালামত আলী, স্কুলের ছাত্রী ফাতেমা তুজ জহুরা প্রমূখ।
স্কুলের ছাত্রীরা যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী যিনি ডাঃ জোবায়দার রহমান এর সাজে রওনাতুল জান্নাত ইফা,২য় গঠক উম্মে আইমান,৩য় বৃদ্ধা আশ্রমের মা, তিথি দাশ।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.