Press "Enter" to skip to content

মুরাদপুরে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চলমান প্রতিনিধি :  সীতাকুণ্ডে ‍মুসলিম উদ্দিন (৪০) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

আজ বৃহস্পতিবার (১০এপ্রিল) বিকেল ৭ টায় মুরাদপুর গোপ্তাখালী বেড়িবাঁধ এলাকায় তাকে কুপিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মুসলিম উদ্দিন ওই এলাকার আবু তাহেরের ছেলে এবং মুরাদপুর গোপ্তাখালী বেড়িবাঁধ এলাকার ব্যবসায়ী, আনসার সদস্য ও ৫নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক।
এদিকে যুবলীগ নেতা হত্যার ঘটনায় মুরাদপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে। এই ঘটনায় কারা জড়িত এখনো জানা যায়নি।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.