Press "Enter" to skip to content

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে  ভাটিয়ারীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা  প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

চলমান প্রতিনিধি :
গাজীপুরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারের দাবীতে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সীতাকুণ্ড উপজেলা। 
মানব্বন্ধন ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন 
ইসলামী ফ্রন্টের সীতাকুণ্ড আহলে সুন্নাতের প্রধান উপদেষ্টা আল্লামা আবুল আসাদ জোবায়ের রজবী।
তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী দেশে মব সৃষ্টির মাধ্যমে আইনের শাসন ব্যহত করার চেষ্টা করছে। রইস তাসাউফপন্থী আলেম বিধায় তাকে বিচারবহির্ভূত হত্যা করা হয়েছে। রইস হত্যার ইস্যুতে নীরবতার জন্য ধর্ম উপদেষ্টার সুন্নি জনতার প্রতি অবহেলা ও খুনিদের সহযোগিতার অভিযোগে পুবাইল থানার ওসিকে চাকুরিচ্যুত করার দাবী তুলেন।
তিনি আরও বলেন, যদি মাওলানা রঈস উদ্দিনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার না করা হয় তাহলে সুন্নি জনতার মাধ্যমে হরতালের
ডাক দেওয়া হবে।
সীতাকুণ্ড উপজেলা ছাত্রসেনার সভাপতি মুশফিক ইলাহীর সভাপতিত্বে ও ছাত্রনেতা তাওহিদুল আলমের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মুজিব উদ্দিন আল কাদেরি, মাওলানা আলি সিদ্দিকী, মাওলানা খোরশেদ আলম, মাওলানা নসিম উদ্দিন, মাওলানা আবদুল খালেক, মাওলানা আবদুল হামিদ কালুবী, মাওলানা ইরফান, ছাত্রসেনা উত্তর জেলার সাধারণ সম্পাদক ফারুক হোসাইন, বৈষম্য বিরোধী ছাত্রসমাজের সীতাকুণ্ডের সমন্বয়ক সজিবুর আলম, রমজান আলী রুবেল, সাখাওয়াত, আলী আকবর প্রমুখ।মানববন্ধন শেষে মিছিলটি ভাটিয়ারী প্রদক্ষিণ করে কদমরসূল বাজার এসে শেষ হয়।
 
 
শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.