Press "Enter" to skip to content

মহাসড়কে উল্টে গেল স্ক্র্যাপবাহী লরি, তীব্র যানজট

চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ডে স্ক্র্যাপবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এ সময় লরিতে থাকা স্ক্র্যাপগুলো মহাসড়কে ছড়িয়ে পড়ে। যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখি লেনে দীর্ঘক্ষণ বন্ধ থাকে। ঢাকা মুখি লেনের যানবাহন গুলো চট্টগ্রাম মুখি লেনের উল্টো পথে চলাচল করছে। এর ফলে মহাসড়কে তীব্র যান সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পরে সাধারণ জনগণ।
দীর্ঘ ৯ ঘন্টার অধিক সময় ধরে মহাসড়কে লরিটি পড়ে থাকতে দেখা যায়। কিন্তু দীর্ঘক্ষণ বিএসআরএম কর্তৃপক্ষের কেউ না আসায় সাধারণ জনগণের দুর্ভোগ পোহাতে এক পর্যায়ে হাইওয়ে পুলিশের সদস্যরা গাড়ি চলাচলের জন্য স্ক্র্যাপ সরানোর চেষ্টা করেন। আজ রবিবার (২০ এপ্রিল) ভোর ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার শেখনগর এলাকায় ইউর্টানের সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিএসআরএম এর স্ক্র্যাপবাহী একটি লরি ভোর চারটার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে উঠে যায়। এতে লরিতে থাকা স্ক্র্যাপগুলো মহাসড়কে পড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে। যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি দীর্ঘ ৯ ঘণ্টা বন্ধ ছিল। ঢাকা মুখে যানবাহন গুলো চট্টগ্রাম লেইন দিয়ে উল্টো পথে চলেছিল।
এতে মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্দরনগরী চট্টগ্রাম থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড় হলো লাইফ লাইন খ্যাত। দুর্ঘটনার পরে দীর্ঘক্ষণ মহাসড়কে এইভাবে একটি গাড়ি পড়ে থাকা খুবই দুঃখজনক। শুধু তাই নয়, স্ক্র্যাপ গুলোর বিভিন্ন লোহা মহাষড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে। যার কারণে বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনাসহ চাকা পাংচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময় যান চলাচলের সুবিধাতে হাইওয়ে পুলিশের কয়েকজন সদস্য বেলচা দিয়ে স্ক্র্যাপ সরাতে দেখা যায়।
বিএসআরএমের ট্রান্সপোর্টের দায়িত্বরত সাইফুল ইসলাম বেলাল বলেন, আমরা চেষ্টা করতেছি দ্রুত মহাসড়ক থেকে লরটি সরানোর জন্য।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর থেকে দীর্ঘক্ষন বিএসআরএম কর্তৃপক্ষের কেউ না আসায় হাইওয়ে পুলিশের সদস্যরা যানবাহন চলাচলের জন্য স্ক্র্যাপ সরানোর চেষ্টা করেন। স্ক্র্যাপবাহী লরিটি মহাসড়কে পড়ে থাকার কারণে ঢাকা মুখি লেনের গাড়িগুলো উল্টো পথে চট্টগ্রাম মুখে লেনে চলাচল করেন।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.