Press "Enter" to skip to content

ফৌজদারহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের কোমল পানীয়, কলম, ডায়েরী, ক্যালেন্ডার বিতরণ করেছে ছাত্রদল

চলমান প্রতিনিধি : সীতাকুণ্ডের ফৌজদারহাটে এসএসসি ও সমমান পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে কোমল পানীয়, কলম, ডায়েরী, ক্যালেন্ডার বিতরণ করেছে ছাত্রদল। রবিবার দুপুর ১টার সময় ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয়ের গেটে এ উপকরণ বিতরণ করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সারাদেশে এ কার্যক্রমের অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্দেশনায়, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন ও উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রোকন উদ্দিন মেম্বারের সার্বিক সহযোগিতায় সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদেরকে কোমল পানীয়, কলম, ডায়েরী, ক্যালেন্ডারসহ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সলিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নিয়াজ মোরশেদ জীবন, সাধারণ সম্পাদক দিদারুল আলম অপু, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সেলিম, সায়েম সরোয়ার, ফরহাদ, টিটু, ছাত্রদল নেতা বখতিয়ার, রবিন, আরফাত, সামীর, আরমান, পিয়ালসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.