চলমান প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ ফুলতলা বায়তুল আমান জামে মসজিদের সভাপতি জহির উদ্দিন বাবুল এর বিরুদ্ধে একটি কুচক্রী মহল মিথ্যা, বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার (৯ এপ্রিল) আসরের নামাজের পর বায়তুল আমান জামে মসজিদের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লী ছাড়াও গ্রামবাসী অংশ নেয়। এ সময় বক্তারা বলেন, জহির উদ্দিন বাবুল একজন সৎ ব্যবসায়ী। তিনি বেশ কিছুদিন যাবত মসজিদের সভাপতির সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। একটি মহল জহির উদ্দিন বাবুল এর পারিবারিক সামাজিক ও ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হইয়া কুচক্রী মহলের ইন্ধনে পারিবারিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন এবং মানহানি করার কুমানসে মিথ্যা অপবাদ দিয়ে সভাপতির পদ থেকে সরিয়ে দিতে চাচ্ছে। নাজিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন মোঃ ফারুক, সেকান্দর, বাবলু, আনিস, সামসু, সবুজ, আলাউদ্দিন, নাসির, ইকবাল, জাহাঙ্গীর, শাহ আলমসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

ফুলতলা বায়তুল আমান জামে মসজিদ সভাপতির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.