Press "Enter" to skip to content

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা নিরাপদে যাতায়াতে তদারকি করছেন চট্টগ্রাম এসপি সানতু

চলমান প্রতিনিধি : চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ সহিদুল ইসলাম শান্ত সীতাকুণ্ডে কর্মরত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম থেকে দেশের বিভিন্ন জেলায় নিরাপদে বাড়ী ফিরতে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নিরাপদে বাড়ী ফেরার পাশাপাশি বাসের চালক, কন্ট্রাক্টরের হাতে কোন প্রকার হয়রানী,অতিরিক্ত ভাড়া আদায় নিয়েও তদারকি করা হচ্ছে নিয়মিত। এতে স্থানীয় সাংবাদিকদের ও বিশেষ ভূমিকা রয়েছে। যার ফলে কোন অপ্রীতিকর ঘটনা এখন প্রযন্ত ঘটেনি। তিনি আজ শুক্রবার (৬ জুন) বিকাল ৫ টায় ফৌজদারহাট পুলিশ ফাঁড়ীর সামনে যাত্রীবাহী বাসের যাত্রীদের সাথে সরাসরি জিজ্ঞাসাবাদে তদারকি অভিযান পরিচালনাকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে একথা বলেন।

ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিআই ইন্সপেক্টর মোঃ রফিকের আয়োজনে অভিযানকালে আরো উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোঃ সেলিম, জেলা ডিবি ইনস্পেক্টর মোঃ সাজেদুল, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সভাপতি এম, সেকান্দর হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, সিনিয়র সাংবাদিক কৃষ্ণ চন্দ্র দাস, সাবেক সহ সম্পাদক নাসির উদ্দিন অনিক, সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্য দিদার হোসেন, নির্দেশ বড়ুয়া, সাইদুল ইসলাম, সাইফুল মাহমুদ, কামরুল ইসলাম দুলু, এসএম ইকবাল, সাংবাদিক মুসলিম উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.