চলমান প্রতিনিধি, সীতাকুন্ড, চট্টগ্রাম :
জাহাজভাঙা শ্রমিকদের শ্রম অধিকার এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় সীতাকুণ্ডের বার আউলিয়ায় জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের উদ্যোগে ফোরামের সদস্য ও বাংলাদেশ মেটাল ওয়ার্কাস ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক মোঃ ইদ্রিসের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের সদস্য সচিব এবং বিল-ডিটিডিএ প্রকল্পের কেন্দ্র সমন্বয়ক ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙা শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সংগঠক মোঃ জামাল উদ্দিন, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সংগঠক মোঃ রাজু আহমেদ এবং জাহাজভাঙা শ্রমিক নেতা মোঃ সবুজ হোসেন, মোঃ ফয়সাল প্রমুখ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, শত কোটি টাকা ব্যয় করে মালিকেরা হংকং কনভেনশন মেনে গ্রিন ইয়ার্ড করছে কিন্তু শ্রম আইন বাস্তবায়ন ও শ্রমিকদের জীবনমান উন্নয়নে কোন গুরুত্ব দিচ্ছে না। তারা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়ন ছাড়া এবং শ্রম অধিকার বাস্তবায়ন না করে শত কোটি টাকা ব্যয় করে শুধু গ্রিন ইয়ার্ড করলে তার সুফল পাওয়া যাবেনা। তারা শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র এবং শ্রম আইন অনুসারে সকল প্রকার সবেতন ছুটি প্রদানের দাবি জানান।
নেতৃবৃন্দ ২০১৮ সালে সরকার কর্তৃক ঘোষিত নিম্নতম মজুরি ১৬ হাজার টাকা এবং তার সাথে বার্ষিক ৫% হারে বেতন বৃদ্ধি ও বর্তমান বাজার দরের সাথে সংগতি রেখে নতুনভাবে নিম্নতম মজুরি ঘোষনা করে তা অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। তারা হংকং কনভেনশন মেনে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান।
নেতৃবৃন্দ আরও বলে, বাংলাদেশ সরকার কর্তৃক গঠিত শ্রম সংস্কার কমিশন গত ২১ এপ্রিলে ২৫ দফা সুপারিশ প্রধান উপদেষ্টা বরাবর প্রদান করেছেন। উক্ত সুপারিশসমূহ পর্যালোচনা করে তা বাস্তবায়নে দ্রুত রোড ম্যাপ ঘোষনারও দাবি জানানো হয়।

জাহাজভাঙা শ্রমিকদের শ্রম অধিকার এবং পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সমাবেশ ও মানববন্ধন
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.