চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
শিক্ষকদের ঐক্যের প্রয়োজনে বিভিন্ন সংগঠনের মধ্যে মাঝে মধ্যে মতানৈক্য থাকলে পেশাগত ক্ষেত্রে শিক্ষকদের লক্ষ্য থাকে জ্ঞান বিতরণ। নিজের সর্বোচ্চ মেধা, প্রজ্ঞা শিক্ষার্থীদের মধ্যে বিলিয়ে দিয়ে সুনাগরিক ও মেধাবী প্রজন্ম তৈরীতে আজন্ম মগ্ন থাকেন। সেজন্য শিক্ষকদেরকে জাতি গড়ার কারিগর বলা হয়ে থাকে। শিক্ষকদের সম্মানের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের মর্যাদার আসীনে বসানো হয় বলে মন্তব্য করেছেন শিক্ষাবিদ মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। আজ
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সীতাকুণ্ডের ভাটিয়ারীস্থ বিজয় স্মরণী ডিগ্রী কলেজে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুণ্ড উপজেলা শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
চট্টগ্রাম জেলা বাকশিসের সিনিয়র যুগ্ম আহবায়ক ও বিজয় স্মরণী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে রওশন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন বাকশিস সদস্য সচিব মোঃ নাজিম উদ্দিন প্রধান বক্তা ছিলেন বাকশিস চট্টগ্রাম জেলা আহবায়ক মোঃ নুরুল আলম রাজু।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোঃ আলমগীর, অধ্যক্ষ শিব শংকর শীল, অধ্যক্ষ শিমুল বড়ুয়া, অধ্যক্ষ সুবীর কান্তি নাথ, অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর, বাশিস চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম টিপু। বক্তব্য রাখেন বিজয় স্মরণী ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য জহুরুল আলম জহুর, কুমিরা আবাসিক স্কুল এন্ড কলেজের সভাপতি ইফতেখার আহমেদ জুয়েল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হারেছ আহমদ, কুতুব উদ্দিন আহমেদ এফসিএ, মোবারক আলী, নাসির উদ্দিন, বিএনপি নেতা খোরশেদ আলম।
বিজয় স্মরণী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো: নোমানকে আহবায়ক এবং সীতাকুণ্ড কলেজের সহকারী অধ্যাপক মোস্তফা কামালকে সদস্য সচিব করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস সীতাকুন্ড উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অতুলনীয়: আসলাম চৌধুরী
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.