চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতলা গ্রামে জলাবদ্ধতা নিরসনের দাবীতে ঘন্টাব্যাপি মানববন্ধন করেছেন ওই এলাকার হাজারো ভুক্তভোগী। আজ বুধবার (১৮ জুন) সকাল ১১টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন গ্রামবাসী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মাদ্রাসার শিক্ষার্থী, মুসল্লীবৃন্দ, নারীসহ সর্বস্তরের জনগণ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা “জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা নিন”, “আমাদের দুর্ভোগ লাঘব করুন” ইত্যাদি স্লোগান দেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ইউনিয়নের ফুলতলা গ্রামের ভিতরে আকিজ গ্রুপ একটি বিশাল আকারের গোডাউন তৈরী করে। গোডাউন তৈরী করতে গিয়ে তারা গ্রামের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়। এরপর থেকে সামন্য বৃষ্টিতে পুরো গ্রাম জলাবদ্ধতায় রূপ নেয়। একদিন বৃষ্টি হলে আরো ১৫/২০ দিন পানিতে বন্দী থাকতে হয় গ্রামবাসীকে। পানি চলাচলের পথ বন্ধ হওয়ার পর থেকে গ্রামে প্রত্যেক বাড়িতে এখন হাঁটু সমান পানি। গ্রামের সড়কগুলো ডুবে আছে পানিতে। যার ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, মসজিদে নামাজ পড়তে যাওয়া মুসল্লীসহ গ্রামের হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গ্রামের প্রতিটি বাড়িতে হাঁটু সমান পানি এতে করে প্রতি ঘরে পানি ডুকে ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে। অনেকে রান্নাবান্না করতে পারছেনা। এছাড়া ঘরে পানি থাকায় দিনে রাতে সাপের সাপের উপদ্রব বেড়ে গেছে। চরম দূর্ভোগে পোহাচ্ছে এ গ্রামের ৫/৬ হাজার মানুষ। মানববন্ধন চলাকালে জলাবদ্ধতা নিরসন ও সৃষ্ট সমস্যা তুলে ধরে বক্তৃতা করেন, বিশিষ্ট শ্রমিক নেতা মোঃ রবিউল হক, মোঃ কামাল উদ্দিন, বায়তুল আমান জামে মসজিদ খতিব আবদুল হালিম হেলালি, সাবেক ইউপি সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বাবুল চৌধুরী, সেলিম জাহেদী, মোঃ ইকবাল, মোঃ মহিউদ্দিন, আলাউদ্দিন চৌধুরী, হারুনুর রশিদ টিটু, আলমগীর মঞ্জু, খোরশেদ আলম, সবুজসহ বক্তব্য রাখেন মাদ্রাসার শিক্ষকবৃন্দ, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

জলাবদ্ধতা নিরসনের দাবীতে সোনাইছড়ি গ্রামবাসীর মানববন্ধন
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.