চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে বাড়বকুণ্ড হাই স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও বিভিন্ন ফি-চার্জ অনলাইনে আদায়ের কার্যক্রম চালু করতে জনতা ব্যাংক পিএলসির সঙ্গে সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনতা ব্যাংক পিএলসি কর্তৃক উদ্ভাবিত Janata Payment Gateway (SPG)’ এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ফি ও বিভিন্ন ফি-চার্জ অনলাইনে আদায় করা হবে।
অনুষ্ঠানে জনতা ব্যাংক পিএলসির পক্ষে সিনিয়র প্রিন্সিপাল অফিসার (ব্যবস্থাপক) পলাশ দাশ এবং বিদ্যালয়ের পক্ষে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনতা ব্যাংক বাড়বকুণ্ড শাখার সিনিয়র কর্মকর্তা তহিদুল হাসান,মো.আবদুল্লাহ,বাড়বকুণ্ড উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজয় কুমার দেব,বিদ্যালয়ের গভর্নিং বডির অভিভাবক সদস্য এম হেদায়েত,শিক্ষক প্রতিনিধি মো.জহির উদ্দিন,বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.হেদায়েত উল্যাহ, মো.নুরুল ইসলাম ও আইটি বিশেষজ্ঞ মো.দিদারুল ইসলাম সহ প্রমূখ।
প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বলেন, অনলাইনে ফি আদায়ের ব্যবস্থা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিদ্যালয়ে এসে বেতন বা অন্যান্য ফি জমা দেওয়ার বিড়ম্বনা কমবে। ঘরে বসেই সহজে বিভিন্ন ফি পরিশোধ করা যাবে। এতে সময় ও যাতায়াতের খরচ সাশ্রয়ের পাশাপাশি ফি আদায় ও হিসাব সংরক্ষণে স্বচ্ছতা বাড়বে। একই সঙ্গে নগদ টাকা বহন ও লেনদেনের ক্ষেত্রে বিভিন্ন সমস্যাও অনেকাংশে দূর হবে।







Comments are closed.