চলমান সীতাকুণ্ড : সীতাকুণ্ডের কুমিরায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন। আজ শুক্রবার (২৫ এপ্রিল) ভোর ৫ টার সময় উপজেলার ছোট কুমিরাস্থ ইলিয়াস পেট্রোল পাম্প নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোঃ আবসার আলী (৫৩) তার বাড়ি চন্দনাইশ উপজেলায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ড্রাম ট্রাক সড়কের পাশে চায়ের দোকানে ঢুকে পড়ে। এসময় অপর আরেকটি গাড়ির হেলপার ড্রাম ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে নিহত হন। এঘটনায় উক্ত ড্রাম ট্রাকের চালক গাড়িতে আটকা পড়লে ফায়ার সার্ভিসের টিম তাকে আহতবস্থায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনার সংবাদ পাওয়ায় সাথে সাথে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়িতে আটকা পড়া চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি। ঘটনায় অপর গাড়ির এক সহকারী নিহত হন।

চায়ের দোকানে ঢুকে গেলো ড্রাম ট্রাক, নিহত ১
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.