চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ড চন্দ্রনাথ ধাম ও মঠমন্দির পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও সাবেক যুগ্ন সচিব তপন চন্দ্র মজুমদার। চন্দ্রনাথ পাহাড়ে তীর্থস্থানের উন্নয়ন ও সারাদেশ থেকে ঘুরতে আসা পর্যটকদের আকৃষ্ট করতে নানা প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি।
গত শনিবার (১৫ মার্চ) বিকাল ৪টায় চন্দ্রনাথ ধাম ও মঠ মন্দির পরিদর্শনে এসে তিনি বলেন, প্রতিবছর সীতাকুণ্ডে চন্দ্রনাথে লক্ষ লক্ষ তীর্থযাত্রীর আগমন ঘটে। এতে অনেকগুলো সম্যাসার সম্মুখীন হতে হয়। তীর্থস্থানে যাওয়ার পথে সরু, ঝুঁকিপূূর্ণ বিভিন্ন সড়ক, ব্যসকুণ্ড, পুকুর সংস্কারসহ তীর্থযাত্রী উঠার জন্য ক্যাবল কারের ব্যবস্থা করা হবে। এছাড়াও ধর্মীয় স্থানের পাশাপাশি পর্যটন কেন্দ্র অপার সম্ভবনা রয়েছে এখানে। সারাদেশ থেকে বছর জুড়ে হাজার হাজার দর্শনার্থী ছুটে আসে এই চন্দ্রনাথ পাহাড় দেখার জন্য। এছাড়াও বিদেশি দর্শনার্থীদের জন্য নিরাপদ ও আকর্ষণীয় করে তুলতে কাজ করবে ট্রাস্টি বোর্ড। এসব সামগ্রিক উন্নয়ন কাজে সরকারের কাছে আমরা একটি বরাদ্দ চেয়েছি। আশা করি শীঘ্রই এসব কাজ বাস্তাবায়ন করাতে পারবো।
এ সময় উপস্থিত ছিলেন, ট্রাস্টি বোর্ডের সদস্য দিপক পালিত, শংকরমঠের অধ্যক্ষ তপনান্দ গিরি মহারাজ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট্রের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক রাজিব ধর তমাল, ধর্ম বিষয়ক সম্পাদক ঝুলন কান্তি, চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক জিতেন্দ্র নারায়ন দাশ (নাটু), সদস্য জুয়েল চক্রবতী, অমলেন্দু কনক, মিঠুন বৈঞ্চব প্রমুখ।






Comments are closed.