চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটি সভাপতি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, হাফিজ জুট মিলস লিঃ এর সিবিএ’র সাবেক সভাপতি, বিশিষ্ট ক্রীড়াবিদ,বীর মুক্তিযোদ্ধা মরহুম তোফাজ্জল আহমেদ এর পুত্র ইফতেখার হোসেন জুয়েল।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের কলেজ পরিদর্শক প্রফেসর ড. মোহাম্মদ ছরওয়ার আলম এর স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানা যায়।ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন শিক্ষক প্রতিনিধি কাজী রেজাউল করিম, অভিভাবক প্রতিনিধি মো: হাশেম শামীম দায়িত্ব পালন করবেন।
কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের এডহক কমিটি সভাপতি হয়ে জুয়েল বলেন, সীতাকুণ্ড উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজ। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে দেওয়া দায়িত্ব যথাযথ মর্যাদায় পালন করার চেষ্টা করবো। যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

কুমিরা আবাসিক বালিকা স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন ইফতেখার হোসেন জুয়েল
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.