চলমান প্রতিনিধি :
সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর মছজিদ্দা মধ্যমপাড়া ও মাঝামাঝি পাড়া এলাকাবাসীর আয়োজনে ৮ম বারের মতো ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ যোহর হইতে মধ্যমপাড়া ও মাঝামাঝি পাড়া সংলগ্ন মাঠে উক্ত মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে আশপাশের এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমান হাজির হন। মধ্যমপাড়া জামে মসজিদের সভাপতি প্রফেসর হারেছ আহমেদ এবং ডাক্তার আবুল আলম এর সভাপতিত্বে তাফসির কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী, বাংলাদেশ পুলিশের এন্টি টেররিজম ইউনিটের এ্যাডিশনাল ডিআইজি মো. মুসলিম, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রাষ্টি বোর্ডের সদস্য আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরসালিন।
মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন দেশবরেণ্য ইসলামিক স্কলার মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট আলেমেদীন ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মাওলানা এম হাসিবুর রহমান, মাওলানা আবু তৈয়ব মোহাম্মদ আরমান, মাওলানা মো. আব্দুল্লাহ আল নোমানসহ দেশবরেণ্য বিভিন্ন উলামায়ে কেরাম। মাহফিলে দেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনায় বিশেষ দোয়া, মোনাজাত করা হয়।

কুমিরায় ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.