Press "Enter" to skip to content

ইউএনও’র সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলামের সাথে সীতাকুণ্ড প্রেসক্লাব নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফখরুল ইসলাম সকলের সহযোগিতা কামনা করে বলেন, উপজেলার উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা পালনের সুযোগ রয়েছে। আজ এখানে মূলধারার সব সাংবাদিকরা উপস্থিত আছেন দেখে খুবই ভালো রাখছে। আমরা আশা করবো, অতীতের ন্যায় মূলধারার সাংবাদিকদের সাথে প্রশাসনের সুসম্পর্ক বজায় থাকবে। মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মামুন বলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সুনাম রয়েছে। সাংবাদিকরাই সীতাকুণ্ডের উন্নয়নে ভুমিকা রাখতে পারে।  এসময় উপস্থিত ছিলেন- সীতাকুণ্ড প্রেসক্লাব সভাপতি  সৈয়দ মোঃ ফোরকান আবু, (দৈনিক যুগান্তর/যমুনা টেলিভিশন), সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ, (দৈনিক কর্ণফুলী), এম,সেকান্দর হোসাইন(দৈনিক সমকাল), সৌমিত্র চক্রবর্তী,(দৈনিক কালের কন্ঠ), সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী (দৈনিক আমাদের সময়), সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম (দৈনিক নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক (দৈনিক মানবজমিন), অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল (দৈনিক আজকের পত্রিকা) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ সালাউদ্দীন ( দৈনিক আজাদী), প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী (দৈনিক আলোকিত সকাল পত্রিকা / রেডিও সাগরগিরি), অফিস, পাঠাগার ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল খায়ের (দৈনিক ডেসটিনি), নাছির উদ্দিন অনিক (দৈনিক সুপ্রভাত বাংলাদেশ), তালুকদার নির্দেশ বড়ুয়া (দৈনিক ইনফো বাংলা), কৃষ্ণ চন্দ্র দাস (দৈনিক প্রথম আলো), মীর দিদারুল হোসেন টুটুল (দৈনিক ইত্তেফাক), কামরুল ইসলাম দুলু ( সিপ্লাস টিভি / দৈনিক ভোরের দর্পণ), সাইদুল হক (দৈনিক মানবকণ্ঠ), নন্দন রায় (দৈনিক ভোরের কাগজ), এস এম ইকবাল হোসাইন (দৈনিক কালবেলা/দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ), সাইফুর ইসলাম(দেশ রূপান্তর), এডভোকেট নাছির উদ্দিন(মুক্ত খবর),  ইকবাল হোসেন রুবেল (দৈনিক প্রতিদিনের সংবাদ) প্রমুখ।
শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.