চলমান প্রতিনিধি,সীতাকুণ্ড : সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে অবস্থিত আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেডে (একেএস) সশস্ত্র ডাকাতি, হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১ মার্চ) সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গতকাল দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারকরা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক পৌনে একটার দিকে শীতলপুর এলাকায় অবস্থিত কারখানার দক্ষিণ পাশ দিয়ে একদল সশস্ত্র ডাকাত ভেতরে প্রবেশের চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা বাধা দিলে ডাকাতদল রেললাইন থেকে পাথর নিক্ষেপ শুরু করে। একপর্যায়ে রাত একটারদিকে কারখানার প্রধান ফটক ও অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে ভেতরে ঢুকে পড়ে।
হামলাকারীরা একটি পিকআপ ভ্যান ভাঙচুর করে এবং নগদ ২০ হাজার টাকা লুটে নেয়।






Comments are closed.