Press "Enter" to skip to content

অশ্রুসিক্ত হৃদয়ে মাস্টার ফরিদ আহমেদের চির বিদায়

চলমান প্রতিনিধি :
প্রতিদিন সকালে পরিপাটি হয়ে শার্ট প্যান্ট পড়ে বিদ্যালয়ে যেতেন। আজকেও গেল কিন্তু অ্যাম্বুলেন্সের কপিনে সাদা কাফনের কাপড় পড়ে। মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে রবিবার গভীর রাতে পৃথিবীর মায়া ছেড়ে তিনি পাড়ি জমান পরপারে। মানুষ গড়ার কারিগর ও একজন আদর্শ শিক্ষক হিসেবে উপজেলা জুড়ে ছিল তার যথেষ্ট খ্যাতি। বলছি পন্থিছিলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: ফরিদ আহমেদের কথা। সে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মৃত নুরুল হকের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি দীর্ঘ ৩৬ বছর ধরে পন্থিছিলা উচ্চ বিদ্যালয় শিক্ষকতার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তার মৃত্যুর খবরে পুরো উপজেলা জুড়ে নেমে আসে শোকের ছায়া। বেলা ১১ টার দিকে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। সেখানে শেষ বিদায়ে প্রিয় শিক্ষককে এক নজর দেখতে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ভিড় জমায় । এ সময় শিক্ষার্থী ও সহপাঠীদের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠে পুরো বিদ্যালয়। প্রথম জানাজা শেষে তাকে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। বাদে জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে কবরস্থ করা হয়। মৃত্যুকালে তার এক স্ত্রী দুই ছেলে সন্তান ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যায়।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.