Press "Enter" to skip to content

‎অল্পের জন্য বেঁচে গেলেন মিরসরাইয়ের এসিল্যান্ড

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নসিমন ও এসিল্যান্ড বহনকারী গাড়ি মুখোমুখি সংঘর্ষের ঘটনায় অল্পের জন্য বেঁচে গেলেন মিরসরাইয়ের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা সাইফুল ইসলাম।
কিন্তু তার বহনকারী গাড়িটি বাম পাশে যথেষ্ট ক্ষতি হয়। গুরুতর আহত হয় নছিমন চালক। আজ শুক্রবার (২৭ জুন) বিকাল ৪ টার দিকে সীতাকুণ্ড পৌরসভার শেখ নগর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
‎মিরসারাই সহকারি কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম বলেন, একটি মিটিংয়ে যোগ দিতে জেলা প্রশাসকের কার্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিলাম। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড পৌরসভা এলাকার শেখ নগর এলাকায় উল্টো পথে একটি নসিমন এসে আমাকে বহনকরা গাড়িতে ধাক্কা দেয়। এতে আমাকে বহন করা গাড়িটি বাম পাশে যথেষ্ট ক্ষতি হয়। নসিমন চালক আহত হলেও দ্রুত সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অল্পের জন্য মহান আল্লাহ তা’আলা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছেন।
‎প্রত্যক্ষদর্শী বেলাল হোসেন নামের এক যুবক বলেন, ভূমি কর্মকর্তাকে বহনকারী গাড়িটি দ্রুত গতিতে চট্টগ্রামমুখী যাচ্ছিলেন। উল্টো পথে নসিমনটি তার সামনে থাকা একটি রিকশাকে ওভার ট্র্যাক করার সময় ভূমি কর্মকর্তার গাড়িকে ধাক্কা দেয়।
‎মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার বলেন, উল্টো পথে নছিমন গাড়িটির কারণেই দুর্ঘটনা ঘটেছে। কিন্তু ভূমি কর্মকর্তা ও তার চালক অক্ষত ও সুস্থ রয়েছে। তাকে বহন করা গাড়িটি বাম পাশে যথেষ্ট ক্ষতি হয়েছে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.