চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সৌদি আরবের রিয়াদে সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ডের কাজি রানা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রবিবার বাংলাদেশ সময় রাত ৯টার সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রানা সীতাকুণ্ড পৌরসভার ৫ নং ওয়ার্ড ভূঁইয়া পাড়ার আব্দুল গনি ভুঁইয়া বাড়ির কাজি মোঃ শাহজাহানের ছেলে।
তার পিতা কাজি শাহজাহান বলেন, আমার ছেলে কাজি রানা গত ছয় মাস পূর্বে প্রথমবারের মতো সৌদি আরব যান। সে সেখানকার রিয়াদ শহরে একটি ফুড কোম্পানীর ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিল। সেখানে গত ২০ জুন শুক্রবার ফুড ডেলিভারি করে নিজ বাসার সামনে নিজ গাড়ি পার্কিং করার সময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী প্রাইভেট কার এসে সজোরে ধাক্কা মারে। এতে সে গুরুতর আহত হন। এসময় স্থানীয়দের সহযোগীতায় পুলিশ তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় রবিবার রাত ৯টার সময় মারা যান। তিনি আরো জানান, আমার দুই ছেলের মধ্যে সেছিল বড়।
তার লাশ দেশে ফেরৎ আনার প্রক্রিয়া চলছে।

সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় সীতাকুণ্ডের যুবকের মর্মান্তিক মৃত্যু
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.