Press "Enter" to skip to content

সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ড প্রেসক্লাব কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় সীতাকুণ্ড প্রেসক্লাব হল রুমে জরুরী সভার সভাপতিত্ব করেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সৈয়দ মোঃ ফোরকান আবু। ক্লাবের
সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ক্লাবের সহ-সভাপতি সাংবাদিক খাইরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ মোঃ সালাউদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী ও অফিস এবং পাঠাগার সম্পাদক আবুল খায়ের। সভায় বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.