Press "Enter" to skip to content

সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের ভ্যানগাড়ি ও ওজন মাপা যন্ত্র বিতরণ

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
আজ (২৩ মে) বিকেলে সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের উদ্যোগে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সুবিধাবঞ্চিত দুজন ব্যক্তির মধ্যে একটি করে ভ্যানগাড়ি ও ওজন মাপা যন্ত্র বিতরণ করা হয়। উপকারভোগী ব্যক্তিরা হলেন, সৈয়দপুর ইউনিয়নের পূর্ব-বাঁকখালী গ্রামের মোহাম্মদ সুমন ও সীতাকুণ্ড পৌরসভাধীন এয়াকুব নগরের মাস্টারপাড়া নিবাসী মোহাম্মদ হারুন।
সীতাকুণ্ড পৌরসভা সদরের এল কে সিদ্দিকী স্কয়ারে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের সভাপতি আজিজ আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক রোটারিয়ান সাংবাদিক মোহাম্মদ ইউসুফ, প্রতিষ্ঠাতা সদস্য মশিউর রহমান খান, অর্থসচিব রোটারিয়ান মোহাম্মদ বোরহান উদ্দিন।
সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের পৃষ্ঠপোষক সদস্য সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মোহাম্মদ আলী সিআইপির অর্থায়নে(৪৫হাজার টাকা) এ ভ্যানগাড়ি ও ওজন মাপা যন্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, সীতাকুণ্ড জনকল্যাণ ফোরামের উদ্যোগে বাকি ৮টি ইউনিয়নে (বারৈয়াঢালা, মুরাদপুর, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, কুমিরা, সোনাইছড়ি, ভাটিয়ারি ও সলিমপুর) আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে ভ্যানগাড়ি ও ওজন মাপা যন্ত্র প্রদান করা হবে।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.