চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
গতকাল রবিবার (১৯ এপ্রিল) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্ক সংলগ্ন লোকালয়ে একটি অজগর সাপ উদ্ধার করে পরে বনের গভীরে অবমুক্ত করেছে বন বিভাগ।
ইকোপার্কের পর্যটন রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, দুপুর ২টার দিকে ইকোপার্ক সংলগ্ন দক্ষিণ মহাদেবপুর এলাকায় গাছের উপরে অজগরটি দেখতে পেয়ে এলাকাবাসী বনকর্মীদের খবর দেন। পরে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটিকে গাছ থেকে উদ্ধার করে ইকোপার্কে নিয়ে আসেন। পরবর্তীতে সাপটিকে নিরাপদে ইকোপার্কের গ্রিনহাউজ-২ এলাকায় বনের ভেতরে অবমুক্ত করা হয়। উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ৭–৮ ফুট, ওজন আনুমানিক ৮ কেজি এবং বয়স সম্ভাব্য ২–৩ বছর বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, লোকালয়ে বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত না হয়ে দ্রুত বন বিভাগকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি অনুরোধ করেন।
সীতাকুণ্ড ইকোপার্ক সংলগ্ন লোকালয়ে অজগর উদ্ধার, বনে অবমুক্ত
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.