চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সীতাকুণ্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের এক পক্ষের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাউদ্দিন। তিনি সীতাকুণ্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও রাজনৈতিক অস্থিতিশীলতার প্রতিবাদ জানিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
কাজী মোঃ সালাউদ্দিন বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে থাকবে। শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা কোনো ধরনের ভয়ভীতি বা ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করবে না। সীতাকুণ্ডে শান্তি, শৃঙ্খলা ও রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীরা জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে কাজ করবে। একই সঙ্গে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্যসচিব কাজী মহিউদ্দিন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এম. সামছুদ্দৌহা, কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইদ্রিস মনির, ৪নং মুরাদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আকবর হোসেন, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার কামাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি এম. এ. মিলটন, সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, ২নং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর নবী সালাম এবং সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ গোলাম শাহরিয়ার চৌধুরী।
এ সময় সীতাকুণ্ড উপজেলা ও পৌর বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সীতাকুণ্ডে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির এক পক্ষের সংবাদ সম্মেলন
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.