Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :  সীতাকুণ্ডে দ্রুতগতির একটি মাইক্রোবাসের ধাক্কায় ইমন সাহা (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট) রাত ৮টার সময় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিদ্যুৎ অফিসের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেনে এ ঘটনা ঘটে। নিহত ইমন সাহা উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামের বজন সাহা বাড়ীর স্বপন সাহার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল চালিয়ে ইমন যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস মোটর সাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এসময় সাথে থাকা অপর আরোহী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন জানায়, ঢাকামূখী লেনে একটি মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক মাইক্রোবাস দ্রুত পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.