চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”- এই শ্লোগানকে নিয়ে সীতাকুণ্ডে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সীতাকুণ্ড পৌরসভার সম্মেলন কক্ষে সকাল ১০ টায় থেকে এই সংলাপ অনুষ্ঠিত হয়। পবিত্র কোরান থেকে তেলাওয়াত, পবিত্র গীতা এবং ত্রিপিটক হতে পাঠ করা হয়। এতে সীতাকুণ্ড উপজেলা বিএনপি আহ্বায়ক ডাঃ কমল কদর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, জেলা বিএনপির সদস্য ইউছুপ নিজামী, জসিম উদ্দিন,জেলা মহিলা দলের সেক্রেটারী নার্গিস আক্তার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক কাউন্সিলর রায়হান উদ্দিন, মোঃ সেলিম, মহিলা কাউন্সিলর ও পেইভ নেত্রী মাসুদা খায়ের প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পিএফজির পিস এম্বাসেডর শামসুল আলম আজাদ এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রজেক্ট, ঢাকা ক্লাস্টার এর এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ। তিনি উক্ত সংলাপে প্রেজেন্টেশন এবং ঘোষণাপত্র পাঠ করেন। এতে আরো উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলার ইউনিয়নের বিভিন্ন মসজিদের ইমাম এবং মন্দিরের পুরোহিতগণ,ভান্তে, সাংবাদিক, তরুণ ও নাগরিক সমাজের প্রতিনিধি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা মুসলমান, বৌদ্ধ ও হিন্দু সম্প্রদায়ের জনগোষ্ঠীর সমাজে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতসহ সম্প্রীতি বজায় রাখার উপর মতামত ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছি আমরা। বিশ্বের বুকে একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে আমরা আমাদের প্রিয় স্বদেশকে গড়ে তুলতে চাই। গড়তে চাই একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ যেখানে প্রতিটি মানুষ থাকবে নিরাপদ, প্রত্যেকের ধর্ম, সংস্কৃতি বা বিশ্বাস অক্ষুন্ন রেখে মর্যাদার সাথে শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত হবে। আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠান থেকে সকল অংশগ্রহণকারী ও ধর্মীয় নেতৃবৃন্দ উগ্রবাদ-জঙ্গিবাদ মুক্ত সামাজিক সম্প্রীতির সীতাকুণ্ড গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পরিশেষে উপজেলার আন্তঃধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে সর্বসম্মতিক্রমে ১১ টি ঘোষণা সম্বলিত ঘোষণাপত্রে উপস্থিত অংশগ্রহণকারীগণ স্বাক্ষর করেন।

সীতাকুণ্ডে পিএফজি’র উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.