চলমান প্রতিনিধি :
ট্রাকের ধাক্কায় সীতাকুণ্ডে মোঃ আরাফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । গত সোমবার ( ২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার জোড়বটতল এলাকায় বার আউলিয়া হাইওয়ে থানার সামনে এ দূর্ঘটনা ঘটে । নিহত আরাফ বাড়বকুণ্ড মান্দারীটোলা গ্রামের প্রবাসী ভুট্টুর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাত সাড়ে ৯টার দিকে আরাফকে নিয়ে তার পরিবার মামার বিয়ের বাজার করে সীতাকুণ্ড বাজার থেকে সিএনজিতে উঠে বারোআউলিয়া হাইওয়ে থানার সামনে নেমে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালে, এই সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগামী ট্রাক এসে ধাক্কা দেয় । ঘটনাস্থলে মোঃ আব্দুল জলিল, শিশু আরাপ এবং তার মা ছিটকে পড়ে যায়, এতে আব্দুল জলিল এবং শিশু আরাফ ও তার মা ঘটনাস্থলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরাফকে মৃত ঘোষণা করেন এবং মোহাম্মদ আব্দুল জলিল (৫৫) কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করেন । হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন আহত আব্দুল জলিল বর্তমানে আইসিইউতে আছেন তার অবস্থা আশঙ্কাজন বলে জানান ।
আহত মোঃ আব্দুল জলিল বাঁশবাড়িয়া রহমতের পাড়া এলাকার আব্দুল ফকির বাড়ির মৃত আব্দুল হাসেমের তৃতীয় পুত্র। শিশু আরাফের মা প্রাথমিক ট্রিটমেন্ট নিয়ে বাড়িতে গেলেও শিশুকে হারিয়ে এক রকম পাগল প্রায়, ছেলের কথা মনে করে বারবার মূর্ছা যাচ্ছেন, শিশুকে হারিয়ে আত্মীয় – স্বজন এবং এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল মোমিন বলেন, নিহত শিশু আরাফ তার পরিবারের সাথে রাস্তা পার হওয়ার জন্য দাঁড়ালে চট্টগ্রামমুখি একটি ট্রাক ধাক্কা দেয় এবং ঘটনাস্থলেই শিশু আরাফ নিহত হয় এবং তার ফ্যামিলির আরো দুজন গুরুত্বর আহত হয়। এ ব্যাপারে চালকের বিরুদ্ধে মামলা হয়েছে । ট্রাক জব্দ করা হয়েছে বলে জানান তিনি ।
সীতাকুণ্ডে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর , আহত ২
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.