Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক দুস্থ পেল ইফতার সামগ্রী

সীতাকুণ্ড প্রতিনিধি :
সীতাকুণ্ডে ইত্তেহাদ ফাউন্ডেশনের উদ্যোগে শতাধিক গরীব অসহায় ও দুস্থদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পৌরসভাস্থ একটি কমিউনিটি সেন্টারে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ইত্তেহাদ ফাউন্ডেশনের পরিচালক তাহমীদুল হক চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইত্তেহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সমাজ সেবক ও উপজেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মাওলানা তাওহীদুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু, প্রেসক্লাবের সাবেক সভাপতি সৌমিত্র চক্রবর্তী,প্রেসক্লাবের সেক্রেটারী আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, আলীয়া মাদ্রাসার আরবী প্রভাষক ও মসজিদ খতীব মাওলানা আনোয়ার হোসাইন, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আব্দুল্লাহ আল ফারুক, সাবেক ছাত্রনেতা মোঃ লিয়াকত আলী, আবুল কালাম আজাদ, নকীব সামাজিক সংগঠনের সেক্রেটারী রাফীদুল ইসলাম রাফীসহ প্রমূখ।
প্রধান অতিথি মাওলানা তাওহীদুল হক বলেন,
রমজান হচ্ছে সংযমের মাস। এই একটি মাস হলো অসহায়, গরীব ও দুঃস্হদের হক বুঝে পাওয়ার রমজানের মাস। তাই ইত্তিহাদ ফাউন্ডেশনেে কর্মীরা তাদের সাধ্যমতো রমজান উপলক্ষে অসহায় ও দুস্হদের মাঝে তারা ইফতার সামগ্রী বিতরণ করার জন্য এই আয়োজন। সুতরাং আমি এই রমজান উপলক্ষে অসহায় এবং দুঃস্হদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। বিত্তবানরা যদি তাদের জাকাতের টাকা ইত্তিহাদ ফাউন্ডেশনের মাধ্যমে বিলি করলে সমাজের অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে পৌঁছবে। অনুষ্ঠানে শতাধিক অসহায়, গরীব ও দুঃস্হদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

 

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.