Press "Enter" to skip to content

সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে হাফিজ জুট মিল থেকে লোহা ও যন্ত্রপাতি লুটের ঘটনায় বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মদ আসলাম চৌধুরীর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি বলেন, ‘সীতাকুণ্ড নিউজ২৪” নামক একটি ফেক আইডি/ফেসবুক পেজ থেকে আমার নাম উল্লেখ করে সম্পূর্ণ বানোয়াট ও মনগড়া লেখা প্রচার করা হয়েছে। প্রকৃতপক্ষে এ ধরনের কোনো ঘটনার সাথে আমার ন্যূনতম সংশ্লিষ্টতাও নেই। এই লেখায় কোনো তথ্য বা দালিলিক প্রমাণ নেই। কুচক্রী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার মানহানি করার চেষ্টা করছে।”
তিনি আরও জানান, একই ফেক আইডি থেকে পূর্বেও তাদের দলের বিভিন্ন নেতার নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন লেখা প্রচার করা হয়েছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে প্রতিবাদ লিপিতে উল্লেখ করেছেন।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, এই নিউজ২৪ ভুয়া ফেসবুক আইডির বিরুদ্ধে থানায় অনেক জিডি হয়েছে। বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে আইডিটি শনাক্ত করা হচ্ছে এবং খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।

শেয়ার করুন-
More from চলমানMore posts in চলমান »

Comments are closed.

Mission News Theme by Compete Themes.