Press "Enter" to skip to content

সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
চট্টগ্রাম জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ওমর ফারুক, সহকারী পরিচালক (তত্ত্বাবধায়ক, পিএইচটি সেন্টার) শহিদ উল্লাহ মানিক এবং সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা বেগম আজ ২৫ জুলাই (শনিবার), সীতাকুণ্ডস্থ ইপসা এইচআরডিসি ও ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁদের স্বাগত জানান ও উপস্থিত ছিলেন ইপসা’র পরিচালক (অর্থ) পলাশ চৌধুরী এবং পরিচালক (অর্থনৈতিক উন্নয়ন) মো. মনজুর মোরশেদ চৌধুরী। এ সময় পরিদর্শনকারী প্রতিনিধিদল ইপসার কার্যক্রম, থেরাপী সেন্টারের সেবার মান এবং চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.