চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে গৃহীত সরকারি পদক্ষেপসমূহ সফলভাবে বাস্তবায়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম।
আজ ২৩ আগস্ট (রোববার) সকাল ১০টায় সীতাকুণ্ড উপজেলা সমাজসেবা কার্যালয় পরিদর্শনকালে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বিভাগীয় পরিচালককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময়কালে ফেডারেশনের নেতৃবৃন্দ জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ঘোষিত পাঁচ বছরমেয়াদী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেডারেশনের উদ্যোগে ইতোমধ্যে ৩০০টি সংগঠন ও প্রতিষ্ঠানের মাধ্যমে ৫০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে।
সমাজকল্যাণ ফেডারেশনের এই পরিবেশবান্ধব ও জনকল্যাণমুখী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড ভবিষ্যতে অব্যাহত রাখার পরামর্শ দেন।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগমের উপস্থিতিতে সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এমওএইচ কাইউম, তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সোহেল, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মাস্টার ইকবাল হুসাইন, পর্যটন ও বিনোদন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আকতার হোসেন মামুন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক স্থপতি সহিদুল ইসলাম, কার্যকরী সদস্য আবু জাফর মোহাম্মদ ছাদেক, মোঃ ওমর ফারুক, মোঃ আবু তাহেরসহ সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

সরকারের পাশাপাশি সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে: বিভাগীয় সমাজসেবা পরিচালক
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.