সীতাকুণ্ড প্রতিনিধি, চট্টগ্রাম :
সীতাকুন্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব-৭।
র্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (গনমাধ্যম) এ.আর.এম.মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যা ছয়টার দিকে সীতাকুণ্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করছিল। এ সময় স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
আহতদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, নিহত সদস্যের মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানানো হবে।
সন্ত্রাসীদের হামলায় সীতাকুণ্ডে হামলায় র্যাবের সদস্য নিহত
More from চলমানMore posts in চলমান »
- ইপসা জাগরণ প্রকল্পের যুবদের ৩ দিনের প্রশিক্ষন উদ্বোধন
- ধর্মীয় অনুসাশনের সাথে সামঞ্জ্যপূর্ণ জ্ঞানই প্রকৃত শিক্ষা : আসলাম চৌধুরী
- সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনেন কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত
- মেঘমল্লার খেলাঘরের আয়োজনে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জন্মজয়ন্তী ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- শিক্ষার প্রধান লক্ষ্য হওয়া উচিত সুশৃঙ্খল জীবনাচার গঠন — আসলাম চৌধুরী






Comments are closed.