Press "Enter" to skip to content

মহাসড়কে লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবকের

চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির একটি লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শুকলাল দাস (৪২) নামে এক যুবক। সোমবার (০৭ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জলিল গেইট এলাকায় মা ফাতেমা ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের জেলেপাড়া এলাকার তেজেন্দ্র দাসের পুত্র।
হাইওয়ে পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, নিহত শুকলাল দাস পেশায় একজন পিকআপ চালক। সকালবেলা তার পিকআপটি রেখে রাস্তার পাশে দাঁড়ালে হঠাৎ একটি বেপরোয়া গতিতে আসা লরি তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। পরে তার শরীরের উপর দিয়ে লরিটি চলে যাওয়ার সময় তার শরীরের উপরের অংশ থেতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
নিহতের বড় ভাইয়ের ছেলে রানা বলেন, ‘আমার চাচ্চু ওনার পিকআপটি রেখে মহাসড়কের পাশে দাঁড়ান। এ সময় একটি বেপরোয়া লরি ধাক্কা দিলে তিনি পড়ে যান। পরে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।’ তার তিনটি কন্যা সন্তান রয়েছে।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মমিন বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক লরিটি আটক করা হয়েছে।’

শেয়ার করুন-

Comments are closed.

Mission News Theme by Compete Themes.