সীতাকুণ্ড উপজেলার ৮ নং সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়াস্থ দলাইয়ার পাড়া তরুণ সমাজের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি দলইয়ার পাড়া মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। গত
বুধবার সন্ধ্যায় আমিনউল্লা পেট্রোল পাম সংলগ্ন মাঠে মাসব্যাপী উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে নির্ধারিত সময়ে খেলা গোল শুন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে বাংলাদেশ ওয়ারিয়র্স ৪- ৩ গোলে আনবিটেবল এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে ১০টি দল অংশগ্রহন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন ৮ নং সোনাইছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজিমুদৌলা, ওয়ার্ড বিএনপির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুর উদ্দিন, কুমিরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আলমগীর মেম্বার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তারেক পারভেজ, ওয়ার্ড যুবদল সভাপতি মোহাম্মদ মোস্তফা, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান অপু, আলী আকবর, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ নেজামসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বার আউলিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল ফাইনাল খেলা সম্পন্ন
More from চলমানMore posts in চলমান »
- চট্টলা এক্সপ্রেসের দুই বগি পুড়ে গেছে, তদন্ত কমিটি গঠন
- সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল
- সীতাকুণ্ডে যুবদল নেতা রোকন উদ্দিনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
- ১৫ মার্চের মধ্যে ঈদ বোনাস প্রদানের দাবি: সীতাকুণ্ডে জাহাজভাঙা শ্রমিকদের সমাবেশ ও মানববন্ধন
- সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ জন আটক





Comments are closed.