চলমান প্রতিনিধি:
সীতাকুণ্ডে ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের জেরে স্বেচ্চাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন। গতকাল বুধবার (২৮ মে) রাতে সীতাকুণ্ড উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের ছোটদারোগারহাট এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোঃ করিম উদ্দিন (৩৮)। তিনি ওই ইউনিয়নের পূর্ব লালানগর গ্রামের বাসিন্দা ও ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসাসহ নানান বিষয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষ ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে কলিমদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন করিম উদ্দিন ও সাদ্দাম নামক দুই যুবক। তাদেরকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্চাসেবক দলের সাবেক সভাপতি মো. মোরছালিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের হামলায় ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্চাসেবক দলের প্রস্তাবিত কমিটির সেক্রেটারি করিম উদ্দিন মারা গেছেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ব্যবসা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে কলিম নামে একজন নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে জেনেছি। তদন্ত করে প্রকৃত ঘটনা উন্মোচন করা হবে।

বারৈয়ারঢালায় ব্যবসা নিয়ে বিরোধে স্বেচ্ছাসেবক দল নেতা খুন
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.