চলমান প্রতিনিধি : আজ ২২ মার্চ গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়ীয়া (বাদামতল) অরুন বাবুর খোলা নামক স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন। মোবাইল কোর্ট অভিযানে সহযোগিতা করেন সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। উক্ত অভিযানে সুশান্ত নাথ(২৭) এর সাথে শান্তা নাথ(১৪) এর বাল্যবিবাহ সম্পন্নের আয়োজন ও তত্ত্বাবধানের অপরাধে দীপালী বালা নাথ, স্বামী- মৃত শংকর চন্দ্র নাথ, সাং- দক্ষিণ বাঁশবাড়ীয়া (বাদামতল), সীতাকুণ্ড, চট্টগ্রাম-কে বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর সংশ্লিষ্ট ধারায় ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ১৮ বছরের আগে যেন বিবাহের আয়োজন না করে সে বিষয়ে কন্যার মা-বাবাসহ অভিযুক্তকে সতর্ক করা হয়।
বাঁশবাড়িয়ায় বাল্য বিবাহ বন্ধ করলেন এসি ল্যান্ড
More from চলমানMore posts in চলমান »
- সীতাকুণ্ডে পিএফজি উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত
- চট্টগ্রামে হেল্থ সিস্টেম রেজিলেন্সি ফর ইম্প্রুভ্ড এসআরএইচআর ইন বাংলাদেশ’ প্রকল্পের কার্যালয় উদ্বোধন
- সীতাকুণ্ডস্থ ইপসা ফিজিওথেরাপি সেন্টার পরিদর্শন
- সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ২০ হাজার চারা বিতরণ
- সীতাকুণ্ডে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত





Comments are closed.