চলমান প্রতিনিধি, সীতাকুণ্ড :
সীতাকুণ্ডে নিখোঁজের একমাস পর সাহাব উদ্দিন (৫৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক বৃদ্ধের কংকাল উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মগপুকুর পাড় এলাকার পাহাড়ের ভিতর থেকে কংকালটি পাওয়া যায়।
সাহাব উদ্দিন উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের হরিধনপাড়া গ্রামের আবুল বশরের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৬ জুলাই ভোর ৫টার সময় সাহাব উদ্দিন বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি, আত্মীয়-স্বজনের বাড়ি ও সম্ভাব্য স্থানে খুঁজেও পাওয়া যায়নি। পরে স্ত্রী রোকসানা বেগম ২ আগস্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
সাহাব উদ্দিনের ভাই কামাল উদ্দিন জানান, রোববার দুপুরে মগপুকুর পাড়স্থ পাহাড়ে জায়গা মাপার জন্যে গেলে সেখানে কংকাল দেখতে পাই। পড়নের কাপড় দেখে আমি আমার ভাইয়ের লাশের কংকাল বলে সনাক্ত করি। এসময় কংকালের পাশে একটি বিষের বোতল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে নিখোঁজের দিনই তিনি বিষ পান করে আত্নহত্যা করেন। নিখোঁজের একমাস ১০ দিন পর তার লাশের কংকাল পাওয়া গেলো।
সীতাকুণ্ড মডেল থানার এসআই মো. বিল্লাল হোসেন বলেন, পাহাড়ের ভিতর এক ব্যক্তির কংকাল পাওয়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ এক ব্যক্তির কংকাল উদ্ধার করি। কামাল নামে এক ব্যক্তি কংকালটি তার ভাইয়ের বলে শনাক্ত করেন। কংকালটি উদ্ধারের পর চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করি।
নিখোঁজের একমাস পর কংকাল মিললো পাহাড়ে
More from চলমানMore posts in চলমান »




Comments are closed.